B. Sc. in Nursing
ভর্তির নিয়মাবলী
► নীতিমালা “বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি নীতিমালা, ২০২১” অনুযায়ী অভিন্ন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা অনুযায়ী সরকারী প্রতিষ্ঠানে ভর্তির কার্যক্রম সম্পন্নের পর অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীরা তাদের স্ব স্ব পছন্দ অনুযায়ী যেকোন বেসরকারী প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে;
► নীতিমালা অনুযায়ী অভিন্ন ভর্তি পরীক্ষায় অকৃতকার্য (অনুত্তীর্ণ) প্রার্থীগণ কোন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে না;
► প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে;
► ভুল বা অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে যে কোন সময় ভর্তি বাতিল হবে;
► ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্রঃ
♦ শিক্ষাবোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি;
♦ শিক্ষাবোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/গ্রেডশিট/মার্কশিট এর মূল কপি;
♦ সদ্য তোলা ০৩ (তিন) কপি সত্যায়িত (প্রথম শ্রেণির কর্মকর্তার নামসহ সীলমোহর) রঙ্গিন ছবি;
♦ বর্ণিত কোর্সে আবেদনের ডাউনলোডকৃত রঙ্গিন ছবি সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ফলাফলের কপি।
আবেদনের শর্তাবলিঃ
১। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২। আবেদনকারীকে ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি/সমমান এবং ২০২১, ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই ৩ বছরের অধিক হতে পারবে না।
৩। ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের ১৫ শতাংশ পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ ২০ শতাংশ পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু নারী প্রার্থী আবেদনের যোগ্য হবে।
৪। (ক) চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং কোর্স): প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.৫০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ–৩.০০–এর কম হবে না। প্রার্থীকে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ–২.৫০ থাকতে হবে
(খ) তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: প্রার্থীকে যেকোনো বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.০০ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ–২.৫০–এর কম হবে না।
পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বরঃ
বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্রে ১ ঘণ্টা ১৫ মিনিটের ১০০ (একশত) নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
(ক) বিএসসি ইন নার্সিং: বাংলা-১৫, ইংরেজি-২০, গণিত-১০, বিজ্ঞান-৪০ (জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন) এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুনাবলী-১৫।
(খ) ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ গণিত-১০, সাধারণ বিজ্ঞান-৩০ এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুনাবলী-২০।
প্রার্থী নির্বাচন যেভাবে
এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
- এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৫ গুণিতক = ২৫ নম্বর (সর্বোচ্চ)।
- এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৫ গুণিতক = ২৫ নম্বর (সর্বোচ্চ)।
- এমসিকিউ পরীক্ষা: ১০০ নম্বর, সর্বমোট = (২৫+২৫+১০০) = ১৫০ নম্বর।
MCQ পরীক্ষায় ৪০ (চল্লিশ) বা তদূর্ধ্ব নম্বরপ্রাপ্ত প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন বলে বিবেচিত হবেন। জাতীয় মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। সরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রার্থীর নির্বাচনী পরীক্ষার মেধাক্রম ও প্রার্থী কর্তৃক প্রদত্ত পছন্দের ক্রমানুসারে প্রার্থী কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবে তা নির্ধারিত হবে। বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি ভর্তির অনুমোদন প্রদান করবে।
ভর্তি পরীক্ষার ফি
বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য ৭০০/- (সাতশত) টাকা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা আবেদন ফি হিসেবে টেলিটক প্রিপেইড মুঠোফোনের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে ফি জমা হলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন শুরুর তারিখঃ ১২ জানুয়ারী ২০২৬ (সোমবার, দুপুর ১২.০০)
অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ৩১ জানুয়ারী ২০২৬ (শনিবার, রাত ১১.৫৯)
অনলাইনে আবেদনের ফি জমার শেষ তারিখ: ১ ফেব্রুয়ারী ২০২৬ (রবিবার, রাত ১১.৫৯)
অনলাইন প্রবেশপত্র ডাউনলোড শুরু: ২২-২৪ ফেব্রুয়ারী ২০২৬ (রবিবার-মঙ্গলবার, বিকাল ০৫.০০)
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২৭ ফেব্রুয়ারী ২০২৬ (শুক্রবার, সকাল ১০.০০ - ১১.১৫ পর্যন্ত)
ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তির বিস্তারিত তথ্য
নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভর্তির নীতিমালা স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট www.dgnm.gov.bd এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট www.bnmc.gov.bd এর মাধ্যমে জানা যাবে।
For Inquery:
√ 880 1550 698935
√ Email : nursing@imchbd.com
